পাবনায় বিএনপি নেতা ও হাটের ইজারাদারকে গুলি করে হত্যা
পাবনার আতাইকুলা থানা এলাকায় রিপন হোসেন (৪০) নামের এক বিএনপি নেতা ও আব্দুস সালাম (৫০) নামের এক হাটের ইজারাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার আতাইকুলা থানা এলাকার পুষ্পপাড়া হাটের মধ্যেই এ ঘটনা ঘটে।


