‘ব্যবসায়ীরা চান, দামও বাড়ে: গ্রাহকদের আসলে দেখার কেউ নাই’
১২ কেজির এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। কিন্তু বাজারে সেই দামে সিলিন্ডার মিলছে না। গ্রাহকদের কিনতে হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়, অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে ৫৬৩ টাকা বেশি দিয়ে।




