এক দিনে মাস্কের সম্পদ বাড়ল প্রায় ৪০ বিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মোট সম্পদ গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ হাজার ৯৭০ কোটি ডলার বেড়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের হিসাব অনুযায়ী, এক দিনে তাঁর সম্পদ ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৫৯ বিলিয়ন ডলারে।


