সোহরাওয়ার্দীতে নয় ১ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলমান থাকায় আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) সেখানে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে সেদিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।


