দেশের বাজারে আকিজের নতুন বৈদ্যুতিক গাড়ি ‘জেএমইভি ই-লাইট’
দেশের পরিবহন খাতে আধুনিক ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহনের প্রসারে নতুন বৈদ্যুতিক গাড়ি ‘জেএমইভি ই-লাইট’ (JMEV ELight) বাজারে এনেছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড (এআরইএএল)।


