ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে বড়দিনের উৎসবের নতুন মাত্রা
আসন্ন বড়দিন উপলক্ষে ‘ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে’ শুরু হয়েছে বর্ণিল উৎসবের আয়োজন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সহযোগিতায় হোটেলটি সেজে উঠেছে এক মনোমুগ্ধকর ক্রিসমাস গন্তব্য হিসেবে, যেখানে ঐতিহ্যবাহী উৎসবের আমেজের সঙ্গে যুক্ত হয়েছে সৃজনশীলতা, আভিজাত্য ও ভ্রমণের অনন্য অনুষঙ্গ।


