২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ বিতরণব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার সম্প্রসারণে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।



