বেলিংহ্যামের দুর্দান্ত গোলে পিএসভিকে উড়িয়ে রিয়ালের বড় জয়
চ্যাম্পিয়নস লিগে নিজেদের শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের দুর্দান্ত এক গোলের সৌজন্যে পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।



