খুলনায় দুই বাড়িতে গুলিবর্ষণ ও ভাঙচুর, চাঁদা দাবির অভিযোগ
খুলনা মহানগরীর পৃথক দুই এলাকায় বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। লবণচরা থানার পশ্চিম টুটপাড়ায় একটি বাড়িতে গুলি ও ভাঙচুরের পাশাপাশি দক্ষিণপাড়া খ্রিস্টানপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ির গেটে গুলি ছুড়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।



