বরগুনায় আমন ও শীতকালীন ফসল ডুবে ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বর্ষণে বরগুনায় আমন ধান, তরমুজ ও শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে কেটে রাখা আমন ধানে পচন ধরায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৬৩৩ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।


