ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো পদক্ষেপ বা আলোচনা হবে না।

