ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান
প্রত্যাশা অনুযায়ী মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৭ বছর বয়সী এই ফুটবলার লিগের ইতিহাসে কিশোর খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে পরিসংখ্যানসমৃদ্ধ মৌসুম কাটিয়েছেন।



