বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রক্রিয়া সহজ করা হচ্ছে : প্রধানমন্ত্রী
বর্তমান সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন।

