স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপে আশার বার্তা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ভাষ্য, ফ্যাসিবাদবিরোধী দলগুলো যদি এক থাকে, তাহলে অন্য কারও পক্ষে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করার সুযোগ থাকবে না।
