আর্থিক চাপে বেবিচক, অর্থ চায় ঈশ্বরদী বিমানবন্দরে
থার্ড টার্মিনাল প্রকল্পের ঋণ পরিশোধের আর্থিক চাপে রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ অবস্থায় নিজস্ব অর্থায়নে ঈশ্বরদী বিমানবন্দরের সম্প্রসারণ ও সংস্কারকাজ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।
