ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি
নগরীর চান্দগাঁওয়ে ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামের সন্ধান পেয়েছে পুলিশ। ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে হাটহাজারীর একটি ভাড়া বাসায় মেশিন বসিয়ে মাদক উৎপাদনের অভিযোগে ১৯ বছরের তরুণ তৌহিদুল আলম আকিবকে পুলিশ গ্রেপ্তার করেছে।


