গাজীপুরে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুরের শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রোববার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

