‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ
রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে ৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটি আয়োজিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতেছে রিয়েল মাদ্রিদ। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দলটি।নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়।


