পুরনো এসি বদলে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সুযোগ
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড়ে পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’-এর আওতায় গ্রাহকেরা পুরনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে ওয়ালটনের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি কিনতে পারবেন।



