খুলনায় অটোভ্যানে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ বিএনপি নেতা
খুলনার তেরখাদায় মাফিজুর রহমান নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



