শ্রীপুরে দফায় দফায় পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি-পুলিশের সংঘর্ষ
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন কয়েকটি কারখানার শ্রমিকরা।



