পোশাকখাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
পোশাকখাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ শনিবার এফডিসিতে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



