খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে থানা-পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।


