প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, পেল ক্রীড়াসামগ্রী উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার ৬২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। এ সময় ওই শিশুদের ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ শুক্রবার বনানীর নৌ বাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে তারেক রহমান শিশুদের শুভেচ্ছা পেয়ে এ উপহারসামগ্রী দেন।


