বিয়েবাড়িতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ নিহত ৪
কক্সবাজারের রামু উপজেলায় আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু ও দুই ভাই-বোন রয়েছেন, তারা সবাই একই পরিবারের সদস্য।


