দেশের নিরাপত্তায় আস্থা সশস্ত্র বাহিনী
সশস্ত্র বাহিনী দিবস আজ শনিবার। স্বাধীনতার পর থেকে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা নিরলস কাজ করেছেন।

