দক্ষিণ এশিয়ায় প্রথমবার ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬
উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময়ের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেতাদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬।

