সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ড্রোন নজরদারি
দিনাজপুর সীমান্তের নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়াচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।



