বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিখোঁজ
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ শেখ ফারহান নাদিম মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ। আদালত থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

