মেধাবীদের দেশ ও শেকড়ের প্রতি দায়বদ্ধতার আহ্বান মাহ্দী আমিনের
শীর্ষ মেধাবীদের দেশ, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, এমন এক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি তরুণ কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বপ্ন দেখতে এবং প্রতিযোগিতা করতে পারবে।


