‘আমার তো ব্যথা লাগছে’
আদালতে যাওয়া-আসার অভিজ্ঞতা তার প্রায় ৬ বছরের। দীর্ঘ এই সময়ে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর- কারো সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমণি।অথচ কিছুদিন আগে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে।



