নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনকে ‘অবৈধ’ প্রমাণের চেষ্টার অভিযোগ বিরোধী নেতাদের
ইসরায়েলের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এ অভিযোগের তীব্র সমালোচনা করেছেন প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোট এবং আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর নেতারা।




