পুলিশ সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে
বাংলাদেশ পুলিশের সব পর্যায়ের সদস্যদের অতীত-বর্তমান কর্মকাণ্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পেশাগত নিরপেক্ষতা যাচাই করছে সরকার। মাঠপর্যায়ে পুলিশের কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহিনীর বিভিন্ন পর্যায়ে পদায়নের আগে এই যাচাই চলছে।

