মাদারীপুরে আ. লীগের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় পৌনে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।



