খুলনায় ১৫ মিনিটে তিন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ
খুলনার খানজাহান আলী থানা এলাকায় মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৯ নভেম্বর) ভোররাতে মোটরসাইকেলে আসা দুই যুবক ধারাবাহিকভাবে এসব হামলা চালিয়ে পালিয়ে যায়।



