জীবাশ্ম জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার তাগিদ
মহেশখালী–মাতারবাড়ী এলাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আগে স্থানীয় মানুষের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, উন্নয়নের নামে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত করা যাবে না।



