ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৪ জন। একই সময়ে নতুন করে ২১ রোগী ভর্তি হয়েছেন।আজ শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।


