জিআই স্বীকৃতির পর হাজারী গুড় তৈরিতে নব উদ্দীপনা
আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। এরপরই শুরু হবে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী মানিকগঞ্জের হাজারী গুড় তৈরির মৌসুম। খেজুরগাছ প্রস্তুত, রস সংগ্রহের সরঞ্জাম তৈরি, মাটির চুলা নির্মাণ থেকে জ্বালানি সংগ্রহ—সবকিছু নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন হরিরামপুরের হাজারীপল্লির গাছি ও তাঁদের পরিবারের সদস্যরা।


