মাকে ছাড়া বাঁচল না তূর্য, কারাগার থেকেই বন্দি মায়ের শেষ বিদায়
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী ছেলে তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুর পর কারাগার থেকেই তাকে শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন এই নেত্রী।


