কানাডায় শান্তি, সৌহার্দ্য আর ভালোবাসার বার্তা নিয়ে সান্তার আগমন
প্রতি বছর নভেম্বরের শেষ সপ্তাহে শনিবার ও রোববার উত্তর আমেরিকার বিভিন্ন শহরে ‘সান্তা ক্লজ’ তাঁর বিরাট গাড়িবহর আর সফরসঙ্গীদের নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও উত্তর মেরু থেকে কানাডায় আগমন ঘটেছে সান্তা ক্লজের।


