থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেল শোধনাগার ও সংরক্ষণাগারে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির আশপাশের বাসিন্দাদের সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।


