ম্যারাথনে শুরু ডিএনসিসির ১৫ বর্ষপূর্তি, হাতিরঝিলে নৌকাবাইচসহ থাকছে নানা আয়োজন
ম্যারাথনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উদ্যাপন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় শুরু হওয়া তিন ধাপের এ ম্যারাথনে ভিন্ন বয়সের প্রায় ৫ হাজার দৌড়বিদ অংশ নেন।



