আজকের রাশিফল: সন্ধ্যাবেলায় সুখবর আসবে, গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করবে
মেষ রাশির জাতক-জাতিকাদের আজ সকাল থেকেই মেজাজ থাকবে ঢাকার ট্রাফিক জ্যামের মতো থমথমে, তবে দুপুরের পর তা মেট্রোরেলের গতিতে এগোতে শুরু করবে। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, আজ আপনার পকেটের অবস্থা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের মতোই টানটান থাকতে পারে, তাই অযথা অনলাইনে ‘অ্যাড টু কার্ট’ করা থেকে বিরত থাকুন।

