সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্স: বেলা ১টা বাজতেই ছুটির আমেজ, সব সেবা বন্ধ
‘মুই গেরামত থাকো। এক শ টাকা খরচ করি ডাক্তার দেখির আসনু, রাস্তাত জ্যামের জন্য পহনচিতে ১টা ৬ মিনিট বাজি গেইছে। হাসপাতালের মানসি কয়ছে ১টা বাজি গেইলে আর টিকিট দেওন যাইবে না।’ কথাগুলো বলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসা কেতাব উদ্দিন (৫৫) নামের এক রোগী।


