পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেছে চট্টগ্রামে পিসি সড়কের দুই পাশ
চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান জানান, সড়কের ওই অংশে কিছুদিন আগে ওয়াসা পাইপ বসানোর কাজ করেছে। পানির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় সড়ক দেবে যেতে পারে। এ ছাড়া ওই এলাকায় বিটিসিএলও পাইপ বসানোর কাজ করছে।



