শীতের দিনে তোয়ালে বা গামছা কত দিন পরপর ধোয়া উচিত
গোসল বা মুখ ধোয়ার পর আমরা প্রতিদিন যে তোয়ালে বা গামছা ব্যবহার করি, খালি চোখে এগুলো দেখতে পরিষ্কার মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকতে পারে লাখ লাখ জীবাণু। বিশেষ করে শীতের দিনে বা আর্দ্র আবহাওয়ায় ভেজা তোয়ালে সহজে শুকাতে চায় না, যা জীবাণুর বংশবিস্তারের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে।



