চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গার দর্শনা এলাকার গহেরপুর গ্রামে বদর উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কামড়িয়ার বিলসংলগ্ন মুক্তার মেম্বারের মাছের ঘেরের পাশে নিজ জমিতে এ ঘটনা ঘটে।



