‘এই বেতনে সংসার চলবে’ প্রশ্ন গার্মেন্টস শ্রমিকদের
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের পর বোর্ড সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে এই মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরের শ্রীপুরের পোশাক শ্রমিকেরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।



