খুলনায় ৬ লাখ টাকা চাঁদা না পেয়ে এনজিও কর্মকর্তার বাড়িতে গুলি
খুলনা নগরীতে ছয় লাখ টাকা চাঁদা না পেয়ে এক এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নগরের টুটপাড়া মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ সমিতির সামনে এ ঘটনা ঘটে।



