বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি দুটি বোতল উদ্ধার
রাজশাহীর বাঘায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে পেট্রলসদৃশ তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে বোতল দুটি উদ্ধার করা হয়।


